ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news

২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 'ক' ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার বিকালে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) থেকে ফল সংগ্রহ করতে পারবে ভর্তিচ্ছুরা।

গত ১৭ অক্টোবর দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে একযোগে ২৬ কেন্দ্রে পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ৯০১ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন