ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

Motobad news

মঠবাড়িয়ায় বজ্রপাতে নিহত ২, নদীতে জেলে নিখোঁজ 

মঠবাড়িয়ায় বজ্রপাতে নিহত ২, নদীতে জেলে নিখোঁজ 
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে গৃহবধূসহ যুবক নিহত হয়েছে। এছাড়া বলেশ্বর নদীতে মারধরের সময় বজ্রপাতে আতঙ্ক গ্রস্ত হয়ে নদীতে পড়ে নিখোঁজ হন। তাঁর খোঁজ মেলেনি।

জানাগেছে, বুধবার (২৯) এপ্রিল সন্ধ্যায় উপজেলার হারজী নলবুনীয়া গ্রামের গৃহবধূ আয়েশা বেগম (৫০) নিজ বাড়ি থেকে ঝড়বৃষ্টির মধ্যে মাঠে হাঁস আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন।

নিহত গৃহবধূ হারজী নলবুনীয়া গ্রামের কৃষক  মো. আবদুস সালামের স্ত্রী। অপরদিকে সন্ধ্যায় ১২টার দিকে সময় মো. হাসান (২৫), নামে এক জেলে বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে  আতঙ্কগ্রস্ত হয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।

নিখোঁজ ওই জেলে উপজেলার জানখালী গ্রামের মো. নবী হোসেনের ছেলে। অপরদিকে স্বাধীন তালুকদার (২০) বুধবার সন্ধ্যায় গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে নিহত হন। অনেক খোঁজাখুজির পর রাতে মাঠে তার মরদেহ  উদ্ধার করে। তার শরীরে বজ্রপাতের ঝলসে যায়।

নিহত ওই যুবক মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজনগর গ্রামের  কৃষক মো. মশিউর রহমানের ছেলে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার জানান, নিহত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে যদি সম্ভব হয় পরবর্তীতে সাহায্য ও সহযোগিতা করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন