ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • পবিপ্রবিতে নানা আয়োজনে শেখ রাসেল'র জন্মবার্ষিকী পালিত

    পবিপ্রবিতে নানা আয়োজনে শেখ রাসেল'র জন্মবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

    সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত শেখ রাসেল এর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

    পরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এসময় সাবেক প্রোভিসি প্রফেসর মোহাম্মদ আলী, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফজলুল হক, প্রফেসর আবুল কাসেম চৌধুরী, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    পরে শেখ রাসেল'র ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন ভাইস-চ্যান্সেলর। এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক, দপ্তর প্রধানগণ, অন্যান্য কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ