ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • কলাপাড়ায় সেলাই মেশিন পেলেন ২০ হতদরিদ্র নারী

    কলাপাড়ায় সেলাই মেশিন পেলেন ২০ হতদরিদ্র নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিকল্প জীবিকায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় বিপদাপন্ন ২০ হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করে।

    রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে আনুষ্ঠানিকভাবে ওইসব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। এছাড়া সেলাই মেশিনের সাথে প্রত্যেক উপকারভোগীকে ২০ গজ কাপড়, একটি কাঠের ঢাকনা ও এসএস স্ট্যান্ড প্রদান করা হয়েছে।
    এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মাইকেল মধু ও সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাসসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস বলেন, গ্রামের হতদরিদ্র নারীরা পরিবারের অন্যান্য কাজের পাশাপাশি সেলাই মেশিন চালিয়ে বিকল্প উপায়ে জীবিকা নির্বাহ করতে পারে। তাই এ উপজেলার মিঠাগঞ্জ, ডাবলুগঞ্জ, মহিপুর ও লতাচাপলীর হতদরিদ্র নারীদের মাঝে এ মেশিন দেয়া হয়েছে।

    ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মাইকেল মধু বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবারের বিকল্প জীবিকার জন্য হত  দরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। এ মেশিন দ্বারা এসব নারীরা স্বাবলম্বী হতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ