ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • এক সপ্তাহে হাসপাতালে ভর্তি শিশুসহ ২ শতাধিক 

    মঠবাড়িয়ায় ডায়রিয়ার প্রকোপ

     মঠবাড়িয়ায় ডায়রিয়ার প্রকোপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    করোনা আতঙ্কের মাঝে মঠবাড়িয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়েরিয়া আক্রান্ত হয়ে শিশুসহ ২ শতাধিকেরও বেশি নারী-পুরুষ উপজেলা স্বাস্থ্যে   কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বেড না পাওয়ায় অনেক রোগীদের মেঝেতে বিছানা করেই সেবা নিতে হচ্ছে।

    হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। দূষিত পানি পান, বৈরী আবহাওয়া ও প্রচন্ড গরমের কারণে ব্যাপক হারে এ ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে পৌর শহরসহ উপজেলার ১১ ইউনিয়নের ১৭২ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও পাশর্^বর্তী পাথরঘাটা, বামনা ও কাঠালিয়া থানার ৩০-৩২ জন চিকিৎসা নিচ্ছেন।

    মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম জানান, প্রচন্ড গরম, গ্রামাঞ্চলের মানুষের দূষিত পানি পান ও বাসি-পঁচা খাবারের কারণে হঠাৎ করে ডায়রিয়ার রোগী বৃদ্ধি পেয়েছে। এসময় তিনি সকলকে পানি ফুঁটিয়ে বিশুদ্ধ করে পান ও মহামারী করোনা থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ