ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • কুমিল্লার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : প্রধানমন্ত্রী

    কুমিল্লার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লার ঘটনার তদন্ত চলছে, কিছু দুষ্টুচক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

    বৃহস্পতিবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।
    প্রধানমন্ত্রী বলেন, দেশে পূর্ণ অধিকার নিয়ে থাকবেন সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সহিংসতায় যেই জড়িত থাকুক তাদের খুঁজে বের করা হবে। যে ঘটনা ঘটেছে সে ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলাম। এ ব্যাপারে যথযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেখানে যেখানে এধরনের ঘটনা ঘটাবে সেখানেই তাদেরকে খুঁজে বের করা হবে। আমরা অতীতেও করেছি এবং আমরা সেটা করতেও পারব। যথাযথ শাস্তি তাদের দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে, ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায়।

    শেখ হাসিনা বলেন, আপনার সবাই ভালো থাকেন সেটা আমরা চাই। আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য।

    সরকার প্রধান বলেন, আমি আপনাদের আবারও অনুরোধ করব, আপনার কখনোই নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আপনাদের আপনজন হিসেবে মানি।

    ‌‘আমাদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সমঅধিকারে আপনারা বসবাস করেন।  আপনারা সমঅধিকার ভোগ করবেন। সমঅধিকার নিয়ে আপনাদের ধর্ম পালন করবেন, উৎসব পালন করবেন। সেটাই আমরা চাই।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ