ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করলেন এলজিইডি মন্ত্রী

    কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করলেন এলজিইডি মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় সদ্য নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। তিনি মঙ্গলবার বিকেলে এলজিইডি মন্ত্রনালয়ের আন্ধারমানিক নদীতে নির্মিত দৃষ্টিনন্দন এই সেতু পরিদর্শন করেন। তিনি গাড়িতে চড়েই সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে দেখেন।

    এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব এমপি, এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোঃ হেলাল উদ্দিন, কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান উপস্থিত ছিলেন।

    মন্ত্রীকে সেতু সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সৈয়দ নজরুল ইসলাম সেতুর প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন খান।

    কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী পয়েন্টে ৬৭৭ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণের ফলে সাধারণ মানুষসহ পর্যটকরা একটি সেতু পেরিয়ে কুয়াকাটায় যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া পাঁচটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ খেঁয়ার চাদাবাজদের জিম্মি দশা থেকে মুক্তি পাবেন। পরে মন্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে শীঘ্রই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে জানান।

    এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, নির্মল নন্দী, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ