ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • দুদকের নতুন মহাপরিচালক ড. মুশফিকুর রহমান

    দুদকের নতুন মহাপরিচালক ড. মুশফিকুর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব ড. মুশফিকুর রহমানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলি করা হয়েছে। তাকে দুদকের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের মহাপরিচালক জহির রায়হানকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করা হয়েছে।

    মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    উপসচিব থাকাকালে ড. মুশফিক নেত্রকোনা জেলার ডিসি ছিলেন। এরপর যুগ্মসচিব পদোন্নতি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অনুবিভাগে কাজ করেছেন। অতিরিক্ত সচিব পদোন্নতি পাওয়ার পর তাকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির দায়িত্ব দেওয়া হয়। এবার পেলেন দুদকের ডিজির দায়িত্ব।

    অন্যদিকে দুই বছরের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ড. ইয়াহিয়া মাহমুদ। অবসরে যাওয়ার পর চুক্তিতে তাকে এ পদে নিয়োগ দিল সরকার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ