ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সিনহা হত্যা: পঞ্চম দফায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ

    সিনহা হত্যা: পঞ্চম দফায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেজর অব: সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফায় দ্বিতীয় দিনে ৫ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।

    সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনে ২৭তম সাক্ষী সার্জেন্ট মো. জিয়াউর রহমানকে দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়। এ নিয়ে মামলায় সোমবার পর্যন্ত ৩২ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

    দ্বিতীয় দিন সোমবার সাক্ষ্য দিয়েছেন, সার্জেন্ট মো. জিয়াউর রহমান, সার্জেন্ট আনিসুর রহমান, আহমদ কবির মনু, সৈয়দ কালাম ওরফে ধলা মিয়া ও মো. কামরুল হাসান।

    এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ৫ দফায় ২৭নং সাক্ষী সার্জেন্ট মো. জিয়াউর রহমানের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষীরা হত্যার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে জানিয়েছেন।

    উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর অব. সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করেন। ৫ আগস্ট নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য র‌্যাব-১৫কে দায়িত্ব দেন। তদন্ত শেষে মামলার এজাহারে থাকা ৯ আসামির সাথে আরও ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী সংস্থা র‌্যাব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ