ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • পেঁয়াজের দাম কমবে ১৫-২০ দিন পর : কৃষিমন্ত্রী

    পেঁয়াজের দাম কমবে ১৫-২০ দিন পর : কৃষিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৫-২০ দিন পর পেঁয়াজের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। রোববার (১০ অক্টোবর) সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশা ব্যক্ত করেন তিনি।

    মো. আব্দুর রাজ্জাক বলেন, আগামী ১৫-২০ দিন পর গ্রীষ্মকালীন ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম নিয়ন্ত্রণে আসবে। সেই এপ্রিল মাসে পেঁয়াজ চাষ করা হয়েছে। পেঁয়াজ পচনশীল, মজুত রাখার তেমন ব্যবস্থা নেই। কৃষকরা সব পেঁয়াজ বিক্রি করে দেন। এতে মৌসুমের শেষের দিকে পেঁয়াজের দাম বেড়ে যায়।

    গত এক বছরে কৃষিপণ্য রপ্তানি অনেক বেড়েছে দাবি করে মন্ত্রী বলেন, কৃষিপণ্য নিয়ে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যেতে হবে। আন্তর্জাতিক বাজারে যেতে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ল্যাব, যান্ত্রিকরণ এবং আধুনিক কৃষির মাধ্যমে আমরা কৃষিপণ্য রপ্তানি করতে পারবো।

    এদিন কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২১-এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ