ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • কাল, ভাঙনের ।। মোহাম্মদ রফিক

    কাল, ভাঙনের ।। মোহাম্মদ রফিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক লিখেছেন দৈনিক মতবাদ এর সহযোগী প্রকাশনা, শিল্প-সাহিত্য-সংস্কৃতির সাপ্তাহিক আয়োজন ইতিবৃত্তে। 

    তিনি একজন মননশীল আধুনিক কবি হিসাবে পরিগণিত যার আত্মপ্রকাশ ১৯৬০-এর দশকে। পাকিস্তান আমলে ষাটের দশকে ছাত্র আন্দোলন ও কবিতায় এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ যুগিয়ে তিনি বিখ্যাত হয়ে আছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে ২০০৯-এ অবসর নিয়েছেন । ২০১০ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। তার জন্ম ১৯৪৩ খ্রিষ্টাব্দে ২৩ অক্টোবর বাগেরহাট জেলার বৈটপুরে। পিতার নাম সামছুদ্দীন আহমদ এবং মাতার নাম রেশাতুন নাহার। আট ভাই-বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। মোহাম্মদ রফিক বাগেরহাটে শৈশব কাটান । 

     

    কাল, ভাঙনের

    স্বপ্নের কন্দরে, উড়ো মাছি,
    মক্ষিরানি নয় গো, সে নয়,
    ডানা, চিকমিক ভস্মস্মৃতি;

    বেখেয়ালি, কেউ কয়, বোকা,
    হাবাগোবা হাসিখুশি, চোখ,
    পাতিহাঁস, উড়ালে তৎপর;

    ধনেখালি, পেরিয়ে ইস্কুল,
    কতদূর গ্রাম, কোনকালে
    কোন দেশে, কংস নদী পার;

    নিরুদ্দেশ, শৈশব-কৈশোর,
    হূল, ঠিকই বিঁধল, একদিন
    ভীমরুল চাকে, পড়ে ঢিল;

    সাজিয়ে দোপাটি, সংসারের,
    যমুনার স্রোতে, তেলেসমতি,
    লাল-নীল হলুদ-সবুজ,

    জাদুমন্ত্রে ভোজবাজি, খেল,
    বই চই রই মহাযুগ, বালিয়াড়ি,
    কোথায় লুকাল, বালিহাঁস;

    কুলকুল, মোহন মেখলা,
    পলি ও ফসিল, ঐক্য বানে
    মৃত্যুফাঁদে, জীবন উদ্ধার

    কীটপতঙ্গের, মহোৎসব
    জরায়, তুমুল অনির্ণিত;
    শর্ষকন্যা, সে অজও অপ্রাণ!

     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ