ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু  খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিকুল বরিশালে থেকে গ্রেফতার উচ্চহারে করদাতাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি কি সময়ের দাবি নয়? কেন্দ্রীয় যুবদলের সদস্য হলেন বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার ইন্টারনেট–সেবায় সব ধরনের কর ও ভ্যাট মওকুফের দাবি আইএসপিএবির আগৈলঝাড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলাপাড়ার অমিতভসহ নিহত ২ মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • বাবার ভালোবাসা

    বাবার ভালোবাসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জন্ম নিয়ে ধরায় এসে
    দেখি বাবার মুখ,
    বুকের মাঝে জড়িয়ে ধরে
    পায়যে কতোই সুখ।

    বাবার জন্যই পেয়েছি আজ
    অপরূপ এই ধরা,
    আদর স্নেহ ভালোবাসায়
    মনটা তাঁরই ভরা।

    বাবা আমায় হাঁটতে শেখায়
    হাতে ধরে হাত,
    কোলে নিয়ে দুই গালেতে
    চুমু খায় দিনরাত।

    কাঁদতাম যখন চাঁদমামারে
    ডাকতো বাবা বেশ,
    কপালেতে টিপ দিয়ে যা
    ঘুম যে খোকার শেষ।

    ফলফলাদি মণ্ডামিঠাই
    মুখে দিতো তুলে,
    দামি পোশাক দিতো কিনে
    কেমনে থাকি ভুলে।

    সৈয়দুল ইসলাম
    হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ