ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

    মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রফিকুল ইসলাম তালুকদার (৩৭) নামে যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। রফিকুল ওই গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে।

     সে স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি ও মৎস্য চাষী। গুর”তর অবস্থায় রফিকুলকে স্বজনরা সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই বলিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় রফিকুলের বড় ভাই শহীদ তালুকদার মঙ্গলবার দুপুরে ৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ৫ জনের  বিরদ্ধে থানায় একটি মামলা করেন। 

    মামলা সূত্রে জানা যায়- রফিক তালুকদারের সাথে একই এলাকার আনসার তালুকদারের পুত্র রাসেল (২৪), নেছার তালুকদারের পুত্র সুমন (২৫) ও লোকমান তালুকদারের পুত্র রনির (৩৬) দীর্ঘ দিন ধরে জমি ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। 

    সোমবার ইফতারের পূর্বে রফিক বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা রাসেল, রনি, সুমন রায়হান ও রাজিবসহ ১০/১২ জনের একটি দল ধাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম করে মৃত্যু ভেবে চলে যায়।

    গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো বলেন, যুবলীগ নেতা রফিকুলের ওপর হামলাকারীরা এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের বির”দ্ধে থানায় হত্যা ও মাদকের মামলা রয়েছে।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মসিুদ্দুজ্জামান মিলু মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ