ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি

    স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনের পথে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    শনিবার (০৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।


    রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানমও রয়েছেন।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ অন্য কর্মকর্তারা।

    বার্লিনের চ্যারিটি হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২ অক্টোবর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

    ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এর আগে স্পিকার থাকা অবস্থায় তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতেন। রাষ্ট্রপতির হওয়ার পর কয়েকবার লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ