ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

বাংলাদেশের ওপর থেকে ব্রিটেনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশের ওপর থেকে ব্রিটেনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশসহ ৩২টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাজ্য। বুধবার (৬ অক্টোবর) এ তথ্য জানায় ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যলয় (এফসিডিও)।

বাংলাদেশসহ যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো- টোকেলাউ ও নিউ, জিবুতি, গিনি, গাম্বিয়া, গায়ানা, কাজাখস্তান, কিরিবাতি, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।

এফসিডিও জানায়, এই ৩২ দেশ থেকে প্রচুর লোক ব্রিটেনে গমন করতে পারবেন।

দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বলছে, টিকা দেওয়ায় এসব দেশের করোনা পরিস্থিতির উন্নতি ঘটেছে। ব্রিটিশ নাগরিকদের ঝুঁকি কমেছে। এ জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় তবে যেসব দেশে এখনো ব্রিটেনের লাল তালিকায় আছে, সেসব দেশ থেকে ব্রিটিশদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ভ্রমণে না যেতে বলা হয়েছে। এ ছাড়া আফগানিস্তান, হাইতি এবং সোমালিয়ার মতো ব্রিটেনের লাল তালিকায় অনির্দিষ্টকাল পর্যন্ত থাকতে পারে। তবে ধীরে ধীরে লাল তালিকায় থাকা দেশের সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে আশাবাদী যুক্তরাজ্য।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন