ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • শারদীয় দুর্গোৎসবে সবার জন্য মাস্ক পরিধান অপরিহার্য

    শারদীয় দুর্গোৎসবে সবার জন্য মাস্ক পরিধান অপরিহার্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোর পুরোহিত বা ঠাকুর এবং পূজামণ্ডপে আসা পূজারিদের জন্য মাস্ক পরিধান অপরিহার্যের পাশপাশি স্বাস্থ্যবিধি মেনে পূজা-উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

    বুধবার (৬ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

    এতে বলা হয়, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বজায় রেখে আগামী ১১-১৫ অক্টোবর সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবজনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ পূজামণ্ডপে আরোপিত বিধিনিষেধ বিশেষ করে মাস্ক পরিধান আবশ্যিকভাবে অনুসরণীয়।

    এছাড়াও যেসব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে, সেগুলোর প্রবেশ পথে সাবান পানি দিয়ে হাত ধোয়া কিংবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। প্রয়াজনে সব পূজামণ্ডপের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা করতে হবে।

    রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, জয়কালী মন্দির, রমনা কালী মন্দিরসহ বড়-বড় মন্দিরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনার অনুরোধ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা বির্সজনের ব্যবস্থা করতে হবে। আযান ও নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলোতে পূজা চলাকালে ও বিসর্জনকালে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা এবং উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সব ধর্মীয় রীতি-নীতি, পূজা-অর্চনা, মাঙ্গলিক কার্যাদি ও প্রতিমা বিসর্জনসহ অন্যান্য কার্যক্রম যথাযথভাবে প্রতিপালন করা যাবে। 

    এদিকে, একই বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
    প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ-রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তায়নের জন্যও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

    সূত্র : বাসস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ