ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৪ দিন

    বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৪ দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বেনাপোল বন্দরে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউসের কার্যক্রম, বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

    ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এ সময়কালে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

    বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে পণ্যবোঝাই ৩০০ থেকে ৩৫০টি ট্রাক আসে ভারত থেকে। বাংলাদেশ থেকেও দিনে গড়ে প্রায় ১০০ ট্রাক পণ্য যায় ভারতে।

    শিল্প-প্রতিষ্ঠানের কাঁচা মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এ বন্দর দিয়ে। ভারত থেকে বাংলাদেশে আমদানি করা পণ্যের ৮০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে।

    বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, দুর্গাপূজার ছুটির কারণে টানা চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন থেকে পত্র দিয়ে আমাদের জানিয়েছে।

    বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ মজিবুর রহমান জানান, পূজার ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

    বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান জানান, দুর্গাপূজার ছুটি থাকায় ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য লোড-আনলোড, খালাস ও কাস্টমসে কাজ চলবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ