ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইজিপির নির্দেশ

    দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইজিপির নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

    আজ বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজার আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তাসম্পর্কিত সভায় তিনি এ নির্দেশনা দেন।

    সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন গুজব ছড়াতে না পারে সেদিকে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, পূজা চলাকালীন অন্য ধর্মাবলম্বীদের ধর্ম অনুভূতির প্রতি যথাযথ সম্মান দেখাতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান তিনি জানান।

    আইজিপি বলেন, স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা বিধান করতে হবে। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়েছে তাই প্রতি বছরই পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে।

    এ সময় সারা দেশের পুলিশের শীর্ষ কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ