ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • রিমান্ড শেষে কারাগারে রিং আইডির পরিচালক

    রিমান্ড শেষে কারাগারে রিং আইডির পরিচালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রিমান্ড শেষে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে (৪১) ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত এ আদেশ দেন।

    আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

    আদালত সূত্র জানায়, আসামি সাইফুলকে ২ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা তাকে আদালতে হাজির করেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা সাইফুলের জামিনের জন্য আবেদন করেন। এরপর আদালত আগামী ১১ অক্টোবর জামিন শুনানির জন্য দিন ধার্য করে সাইফুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    শনিবার (২ অক্টোবর) আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

    এর আগে রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভুক্তভোগী ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে রিং আইডির ১০ জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ