ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ৭৯জনকে আসামী করে মামলা

    মঠবাড়িয়ায় অবৈধ পিস্তল উদ্ধারে পুলিশ প্রধানের কাছে আবেদন

    মঠবাড়িয়ায় অবৈধ পিস্তল উদ্ধারে পুলিশ প্রধানের কাছে আবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় আধিপত্য বিস্তারে আ’লীগ প্রার্থীর সমর্থকদের হামলা মামলার প্রধান আসামী আলমগীর হোসেন (৩৫) এর অবৈধ পিস্তল উদ্ধারে পুলিশ প্রধানের কাছে আবেদন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। 

    উপজেলার ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম  (টেলিফোন প্রতীক) এ আবেদনটি করেন। 

    আবেদন সূত্রে জানাগেছে, গত ২৭ মার্চ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম তার কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় বাহির হন। এসময় তিনি কর্মীদেরসহ স্থানীয় বেতমোর হাইস্কুলের পুকুর সংলগ্ন রাস্তায় আসা মাত্র আ’লীগ প্রার্থীর কর্মী সন্ত্রাসী আলমগীরের নেতৃত্বে ৭৫/৮০ জনের একটি দল পিস্তল, রামদা ও দেশীয় অস্ত্রসহ তার সমর্থদের উপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর প্রায় ১৫জন কর্মী গুর”তর আহত হয়। এসময় হামলাকারীদের এলাকাবাসী ধাওয়া করলে সন্ত্রাসী আলমগীর পিস্তল উঁচিয়ে তাদের গুলি করার ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

    স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম জানান, ঘটনার পরের দিন তার চাচাতো ভাই মনির হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় আলমগীরকে প্রধান আসামী করে এজাহার নামীয় ৩৯ এবং অজ্ঞাতনামা ৫০জনের বির”দ্ধে একটি মামলা দায়ের করেছেন। শহিদুল ইসলাম আসামীদের গ্রেফতার ও অবৈধ পিস্তলটি উদ্ধারের দাবী জানান। 

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ