ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

নিষেধাজ্ঞার প্রথম দিনে তালতলীতে ১৪ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞার প্রথম দিনে তালতলীতে ১৪ জেলের কারাদণ্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বরগুনার তালতলীতে ১৪ জেলেকে ২০ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ১২টার দিকে বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন এ কারাদণ্ড প্রদান করেন।

সোমবার ভোররাতে পায়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করেন কোস্টগার্ড এবং নৌ পুলিশের টহল টিম। এসময় জেলেদের কাজ থেকে তিনটি ট্রলার ও ৫০ কেজি মা ইলিশসহ বিপুল পরিমাণ ইলিশ শিকারের জাল জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। আর ট্রলারসহ জাল বাজেয়াপ্ত করা হয়।

দণ্ডিত জেলেরা হলো, মিজানুর (৪০), মো.আলম(৪০), আবুছলে (৩৫), মো.ফারুক গাজী (৫০), মো.শাকিব (২২), মো.দুলাল (৪০), মো.দেলোয়ার হোসেন (৪৫), মো.হায়দার (৩৫), মো.ইছাহাক মিয়া (৫০), মো.হালিম (৩৫), মো.ছগির (৪০), মো.সালাম (৩৪), মো.হারুন (২৩) ও মো.আবু হানিফ(৪৫)।


বিষয়টি নিশ্চিত করে তালতলী উপজেলা জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুুবুল আলম বলেন, রবিবার রাত ১২টার পর থেকে মৎস্য বিভাগের তত্বাবধায়নে কোস্টগার্ড ও নৌ-পুলিশের যৌথ টিম পায়রা নদীতে অভিযান চালায়। অভিযানের সময় পায়রা নদীর বিভিন্ন এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করে।
 
এসময় জেলেদের সাথে থাকা তিনটি ট্রলারসহ প্রায় ৮১ হাজার মিটার জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে সোমবার দুপুরে আটক হওয়া জেলেদের প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন