ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা
  • শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগী মৃত্যুর হার বেড়েছে

    শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগী মৃত্যুর হার বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আটজন রোগীর মৃত্যু হয়েছে।

    রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪০ জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সবশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে ৮.০৪ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

    হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪২ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন চারজন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

    বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আটজন রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪০ জন রোগী। এর আগে গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং শুক্রবার মৃত্যু হয়েছে দুজনের।

    গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে রবিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৩৯৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪২৫ জনের করোনা পজিটিভ ছিল।

    এদিকে, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে শনিবার রাতের সব শেষ রিপোর্টে ৬২ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮.০৪ ভাগ। এর আগের, দিন শুক্রবার শনাক্তের হার ছিল ৬.৪৫ ভাগ, বৃহস্পতিবার ৪.৪৫ ভাগ, বুধবার ১.৭৮ ভাগ, মঙ্গলবার ১১.৭৬ ভাগ, সোমবার ৪.৪৬ ভাগ এবং গত রবিবার ৭ ভাগ করোনা শনাক্ত হয়।

    গত ১৮ সেপ্টেম্বর পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বনিম্ন ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয় গত ৫ জুলাই। গত বছর ১৭ মার্চের পর থেকে শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ২৪৬ রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ২ হাজার ৩৩৯ জনের করোনা পজিটিভ ছিল বলে পরিচালক কার্যালয় সূত্র নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ