ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন, ৩শ কোটি টাকা কর হারাচ্ছে দেশ

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন, ৩শ কোটি টাকা কর হারাচ্ছে দেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন প্রচারের কারণে বছরে ৩০০ কোটি টাকা কর হারাচ্ছে দেশ। আজ শনিবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সহ-সভাপতি মোজাম্মেল হক।

তিনি বলেন, ভারতীয় চ্যানেল এবং বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে বিজ্ঞাপন দেখানোর ফলে গ্রাহকরা বছরে এক হাজার ২০০ কোটি টাকা এবং সরকার ৩০০ কোটি টাকা কর পাচ্ছে না।

তিনি বলেন, বিদেশি চ্যানেল যে কোনো দেশে নিজেদের বিজ্ঞাপন দেখাতে হলে সে দেশকে কর দিতে হয়। কিন্তু বাংলাদেশে নিজেদের বিজ্ঞাপন প্রচারণায় বিদেশি চ্যানেলগুলো কোনো কর প্রদান না করায়, সরকার অনির্দিষ্টকালের জন্য কিছু ভারতীয় চ্যানেলসহ একই ধারার বিদেশি চ্যানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন