ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সা‌বেক মন্ত্রী ও ডাকসুর সা‌বেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। 

করোনা (কো‌ভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার সকাল সোয়া ৯টায় রাজধানীর শ্যামলীতে বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২ অক্টোবর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

জাপা সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।

সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান লে. জেনারেল এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু।   দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন  তিনি।

দলীয় সূত্রে জানা গেছে জিয়াউদ্দিন আহমেদ বাবলু মরদেহ এখন হাসপাতালেই রাখা আছে। জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন