ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

ফুফাতো বোন হামিদার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 ফুফাতো বোন হামিদার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলির মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ‘মরহুমার’ আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা হামিদা শুক্রবার সকাল ১০টা ০৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৬৮ বছর বয়সী বঙ্গবন্ধুর এই ভাগ্নি এক ছেলে, এক মেয়ে, দুই বোন, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে মারা যান।

শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় বনানী কবরস্থানে তাকে স্বামীর কবরে সমাহিত করা হবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন