ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • কাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে অনিবন্ধিত সব হ্যান্ডসেট

    কাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে অনিবন্ধিত সব হ্যান্ডসেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল শুক্রবার থেকে দেশের অনিবন্ধিত সব মোবাইল ফোনের সংযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিটিআরসির উপ-পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ জুলাই থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) শুরু করা হয়েছে। তিনমাসের মধ্যে কাজটি শেষ করার পরিকল্পনা করা হয়। আজ ৩০ সেপ্টেম্বর তিন মাসের শেষদিন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিক্রেতা অবৈধ কোনো হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের মূল্য ফেরত দিতে হবে। কোনো বিক্রেতাও যেন অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করেন। অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, আমদানি, কেনা-বেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া বলেও সতর্ক করে দিয়েছে বিটিআরসি।

    ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সকল অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এমতাবস্থায়, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ- KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে ক্রয় করার অনুরোধ করেছে বিটিআরসি।

    এ ছাড়া বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা অথবা ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত অনুমোদিত সংখ্যক মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের পূর্বে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

    একইসঙ্গে, কোনো আমদানিকারক বা স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক অবৈধ হ্যান্ডসেট উৎপাদন/আমদানি না করার জন্য এবং কোনো বিক্রেতা কর্তৃক অবৈধ হ্যান্ডসেট বিক্রয় না করার জন্য অনুরোধ করেছে বিটিআরসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ