ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক

     প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর পাংশায় প্রতিপক্ষ চাচাকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে হয়েছেন দুই যুবক। মঙ্গলবার রাতে কৌশলে প্রতিপক্ষ চাচার বাড়িতে দুটি অস্ত্র রেখে পাংশা থানা পুলিশকে খবর দেন তারা।

    উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর এলাকায় এমন ঘটনা ঘটেছে। পরে বসতভিটার পেছনে লুকিয়ে রাখা ১টি রামদা ও ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করে পুলিশ।

    পরে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই যুবক পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে তাদের রাখা অস্ত্র দুটি দেখিয়ে দেন। কিন্তু বিষয়টি পুলিশের সন্দেহ হয়। উল্টো পুলিশ তাদের জেরা শুরু করলে তারা ষড়যন্ত্রের বিষয়টি জানান। পরে পুলিশ তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে মামলা করে।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন পাংশা থানার পুইজোর এলাকার মো. মোতালেব মণ্ডলের ছেলে মো. ইসলাম মণ্ডল (৩৫) ও একই এলাকার মৃত, আবুল হোসেন মিয়ার ছেলে মো. হামিদুর মিয়া (৪০)।

    পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলা করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ