ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • সিএসইর এমডি বরখাস্ত, সিআরওর পদত্যাগ

    সিএসইর এমডি বরখাস্ত, সিআরওর পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এমডিকে বরখাস্ত করে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদনের জন্য চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। অনুমোদনের পরই এমডিকে অপসারণ করা হবে বলে জানা গেছে।

    এদিকে কাজের পরিবেশ না থাকা থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ সামসুর রহমান পদত্যাগ করেছেন। সামসুর রহমান অক্টোবর মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সিআরও নিয়োগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএসই।

    বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। তিনি বলেন, এমডি বরখাস্ত হয়েছে, সিআরও পদত্যাগও করেছেন। এগুলো প্রক্রিয়াতে রয়েছে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জর বিকল্প প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা সিএসইর ব্রোকার সংখ্যা ১৪৮টি। প্রতিষ্ঠার ২৬ বছরে এসেও বেহাল দশা পরিণত হয়েছে সিএসইর। প্রতিষ্ঠানটি ঊর্ধ্বমুখী বাজারেও মুনাফায় ফিরতে পারছে না।

    কোম্পানির তথ্য মতে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে চলতি মাসের ১৯ সেপ্টেম্বর মামুন-উর-রশিদকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। একইসঙ্গে তাকে এক্সচেঞ্জটির এমডি পদ থেকে সরিয়ে দিতে অনুমোদন নিতে বিএসইসির কাছে চিঠি পাঠিয়েছে সিএসইর পর্ষদ।

    তার বিরুদ্ধে অভিযোগ

    এমডি হিসেবে ক্ষমতার অপব্যবহার, সিআইবি ক্লিয়ারেন্স নিয়ে সমস্যা এবং সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তার আসামি হওয়ার মতো বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমডি পদের প্রভাব খাটিয়ে মামুন-উর-রশিদ এক্সচেঞ্জের তিনটি গাড়ি ব্যবহার করতেন। এর মধ্যে তার ছেলে এক্সচেঞ্জের গাড়ি ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনাও ঘটিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ