ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

আজকের রাশিফল: সামাজিক মর্যাদা বাড়বে কুম্ভের

 আজকের রাশিফল: সামাজিক মর্যাদা বাড়বে কুম্ভের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)  
নতুন চেষ্টা থেকে লাভবান হবেন। নিজের ইচ্ছে ও চাহিদা নিয়ন্ত্রণ করুন।মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। নম্র ব্যবহারের মন জয়। প্রেম নিয়ে সতর্কভাবে পা ফেলুন। যাত্রাযোগ শুভ।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে মতভেদ হতে পারে। ব্যবসা ও জীবিকা ক্ষেত্রে লাভের আশা রাখতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। সম্মান ও সামাজিক অবস্থানের বিশেষ উন্নতি হবে। কাজ প্রশংসিত হবে।

মিথুন (২২মে – ২১ জুন)
পরিবারের দিনটি উপভোগ করবেন। আর্থিক লাভ দিনটিকে আরও আনন্দমুখর করে তুলবে। প্রেমের সমস্যা সমাধানের ফলে অনেকটা হাসি-খুশি, সুস্থ ও হালকাবোধ করবেন। লক্ষ্য রাখুন, সফলতা যেন অহংকারী করে না তোলে। যাত্রাযোগে বাধা।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
অহেতুক কর্মব্যস্ততা ক্লান্ত, বিরক্ত ও বিধ্বস্ত করে তুলবে। শান্ত থাকুন। সময়ে বিশ্রাম করুন। কোনোকিছুতে ভয় পারেন না। অন্যের সঙ্গে নিজের তুলনা অবশ্যই বন্ধ করুন। প্রেমের ক্ষেত্রে সঠিক সময়টির জন্য অপেক্ষা করুন। যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
মাথা গরম হলে নিজেকে দূরে সরিয়ে নিন। সম্ভব হলে আজ সব কিছুতেই নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করুন। মাথা ঠাণ্ডা রাখুন। চেষ্টা করলে মতানৈক্য, বিতর্ক ও বিরোধ এড়িয়ে চলতে পারবেন। প্রিয়জনদের সঙ্গে বাগবিতণ্ডা এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
দিনটি আনন্দময় কথোপকথনে এই আনন্দ ও খুশি ধরা পড়বে। প্রেম ও বন্ধুত্বের সম্পর্কগুলির উন্নতি হবে এবং সেগুলি আরও সুদৃঢ় হবে। নতুন সম্পর্ক তৈরির জন্যেও সময়টি ভালো। প্রিয়জন ও সহকর্মীদের সাহায্য পাবেন। যাত্রাযোগ শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোনো বিষয়ে সুদৃঢ় সিদ্ধান্ত নেওয়া আজ কঠিন হবে। বিতর্ক এড়িয়ে চলুন। সবার সঙ্গে নম্র ব্যবহার বজায় রাখুন। ইতিবাচক থাকুন। তবেই দিনটি সুস্থভাবে কাটবে। প্রেমের ক্ষেত্রে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। মানসিক শান্তি ফিরে পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মানসিক শান্তি ও সুস্থবোধ করবেন। দাম্পত্য সমস্যার সমাধান। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনার করতে পারবে। সৃজনশীল কাজকর্মের প্রতি ঝোঁক দেখা দেবে। মনের মানুষটির সঙ্গে কোনো রোমাঞ্চকর স্থানে ঘুরতে যাওয়ার জন্যও এটি ভালো সময়।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অস্বস্তিকর পরিস্থিতি কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। যে কোনও পরিস্থিতিতে মেজাজ নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করুন। কেউ কোনো কটু কথা বললেও যতটা সম্ভব আজ মুখ বুজে থাকুন। বিরোধের সূত্রপাত হতে পারে। শরীরের যত্ন নিন। প্রেম যোগে শুভ ফল পেতে দেরি হবে। যাত্রাযোগ শুভ।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আর্থিক উন্নতির যোগ। নতুন জিনিস কেনাকাটায় খরচ করতে পারেন। খরচ হলেও এটি আপনাকে আনন্দ দেবে। পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। পরিবারে আনন্দমুখর পরিবেশ তৈরি হবে। যাত্রাযোগ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
অসাধারণ কাজের জন্য স্বীকৃতি পাবেন এবং সৃজনশীল ভাব প্রকাশ করতে পারবেন। যা অত্যন্ত আনন্দিত করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সামাজিক মর্যাদা বাড়বে। পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে বেড়াতে গিয়ে আনন্দিত হবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কিছুটা বিভ্রান্ত থাকতে পারেন। এমন কিছু করে ফেলতে পারেন, যেটি প্রিয়জনদের সঙ্গে মনোমালিন্য তৈরি করতে পারে। কোনো ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন। নেতিবাচক চিন্তা ও অনুভূতিগুলি প্রেমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন