ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

করোনা : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড় আয়ু এত কমেনি

করোনা : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড় আয়ু এত কমেনি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


একের পর এক রেকর্ড ভাঙছে করোনা। এবার মানুষের গড় আয়ুতেও বসিয়েছে থাবা। অক্সফোর্ডের একটি সমীক্ষায় সামনে এলো সেই তথ্য।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম গড় আয়ুর ক্ষেত্রে এমন ধাক্কা এলো। ওই সমীক্ষায় দেখা গেছে, ভাইরাস বনাম মানুষের যুদ্ধে বিশ্ব জুড়ে এক ধাক্কায় কমে গিয়েছে মানুষের গড় আয়ু। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডিমিয়োলজি’তে।

২৯টি দেশের ২০২০ সালের মৃত্যু-নথি এক জায়গায় জড়ো করে এই সমীক্ষাটি শুরু হয়েছিল। দেখা গেছে, ২৯টি দেশের মধ্যে ২৭টি দেশের মানুষেরই গড় আয়ু কমেছে। এই প্রেক্ষিতে বিশেষজ্ঞেরা জানিয়েছেন, বহু বছর ধরে একটু-একটু করে মানুষের জীবনকালের যে উন্নতি ঘটেছিল, তা এই অতিমারীতে এক ধাক্কায় ধুয়ে সাফ হয়ে গেল।

গবেষক দলের অন্যতম প্রধান ড. জোসে ম্যানুয়েল আবুর্তো বলেন, স্পেন, ইংল্যান্ড, ওয়েলস, ইতালি, বেলজিয়াম ও অন্যান্য ইউরোপীয় দেশে মানুষের গড় হঠাৎ এমন কমেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। 

তিনি জানান, ১০-১৫টি দেশের কথা আলাদা করে উল্লেখ করা হলেও প্রায় সব দেশেই এই অভিঘাত টের পাওয়া গেছে। 

গবেষকেরা জানিয়েছেন, আগের গবেষণায় দেখা গেছে, কোনো দেশের বাসিন্দাদের গড় আয়ু এক বছর বাড়তে সাড়ে পাঁচ বছর সময় লাগে। করোনা মহামারির জেরে গড় আয়ু বাড়ার সাফল্যে থাবা পড়ল। 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন