ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

১৪ নভেম্বর এসএসসি, ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা

১৪ নভেম্বর এসএসসি, ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ নভেম্বর এবং এইচএসসি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রস্তাবিত রুটিন চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বিকেলে এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ডের বৈঠক রয়েছে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হতে পারে। এরই মধ্যে মাদ্রাসা বোর্ডের ২০২১ সালের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১৪ নভেম্বর ধরেই মাধ্যমিক ও সমমান পরীক্ষার রুটিনে অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে আজ বিকেলে বৈঠক করবে শিক্ষাবোর্ড। সেখান থেকে চূড়ান্তভাবে এটি প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এখনো রুটিন প্রকাশ করা হয়নি। বিকেলে এটি নিয়ে বৈঠক আছে। তারপর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন