ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মানুষ এখন ভিক্ষা নেয় না: মতিয়া চৌধুরী

    মানুষ এখন ভিক্ষা নেয় না: মতিয়া চৌধুরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক সময় মানুষ খাবার পেত না।

    এখন এ দেশের মানুষকে পান্তা ভাত দিলে বলে আমার পেটে গ্যাস্ট্রিক। এখন মানুষ ভিক্ষা নেয় না, ডেকে ডেকে মানুষকে চাল দিতে হয়। ’
    শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা সরকারের সময় জাতীয় সংসদে বঙ্গবন্ধুর খুনিরা বলেছিলেন, বঙ্গবন্ধু খুনিদের বিচার হবে না। সেই খুনিদের বিচার হয়েছে। আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন। ’

    ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, হোসনে আরা এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

    সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

    পরে আগামী তিন বছরের জন্য ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আব্দুস সালামের নাম ঘোষণা করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ