ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সামাজিক মাধ্যমে গুজব-উসকানিমূলক কনটেন্ট ঠেকাতে হচ্ছে নতুন আইন বরিশালে পূর্ববিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ আটক ৪ ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত চিত্রকর্মের নিন্দাসহ পাঁচ দাবি মুলাদীতে চিরকুটসহ ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সয়াবিন তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ  অন্তুর ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় উত্তপ্ত বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট অর্ধেক জনবলে ধুঁকছে বরিশাল পরিবেশ অধিদপ্তর বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল আজ শুরু  বাকেরগঞ্জে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা
  • এনডিবির সদস্য হলো বাংলাদেশ

    এনডিবির সদস্য হলো বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)’র নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। দেশটি ব্রাজিল সরকারের কাছে সম্প্রতি ইন্সট্রুমেন্ট অব অ্যাকসেশন পেশ করেছে।

    এর আগে ২০২১ সালের ২০ আগস্ট এনডিবিএর বোর্ড অব গভর্নস সভায় বাংলাদেশকে তালিকাভূক্ত করা হয়। ২০১৫ সালে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও দক্ষিণ আফ্রিকা) এনডিবি প্রতিষ্ঠা করে।

    এর ধারবাহিকতায়, ১৬ সেপ্টেম্বর ব্রাজিল সরকারের কাছে বাংলাদেশ তার ইন্সট্রুমেন্ট অব অ্যাকসেশন পেশ করে-যা ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত করেছে।

    আজ অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি জানায়, এনডিবি’র সভাপতি মার্কোস ট্রোজো সাম্প্রতিক অবস্থা জানিয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে একটি বার্তায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।


    বাংলাদেশের এই অন্তর্ভূক্তির মাধ্যমে এই প্রথমবারের মতো ব্রিকস রাষ্ট্রসমূহের বাইরে কোন দেশ এনডিবি’র সদস্যপদ লাভ করল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিগত এক যুগের বেশ সময় ধরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি এই সময়ে বিদেশী সহায়তার চাহিদাও বেড়েছে।

    এনডিবিতে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে উভয় পক্ষই লাভবান হবে বলে কামাল আশাবাদ ব্যক্ত করেন।

    ছয় বছর আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সদস্য রাষ্ট্রগুলোতে প্রায় ৮০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে এনডিবি-যার সর্বমোট পোর্টফোলিও মূল্যমান ৩০ বিলিয়ন ডলার। ব্যাংকটি মূলত যাতায়াত, পানি ও পয়ঃনিষ্কাশন, নবায়নযোগ্য জ্বালানী, ডিজিটাল অবকাঠামো, সামাজিক অবকাঠামো ও নগর উন্নয়ন খাত সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে ঋণ প্রদান করে থাকে।

    এনডিবি’র অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার এবং জাতিসংঘের যে কোন সদস্যরাষ্ট্র এই ব্যাংকের সদস্যপদের জন্য আবেদন করতে পারবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ