ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল জানা যাবে সন্ধ্যায়

 আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল জানা যাবে সন্ধ্যায়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল আজ (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘোষণা করবে বাংলাদেশ বার কাউন্সিল।

শনিবার বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বার কাউন্সিলের ওয়েব সাইটে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এর আগে ৩১ আগস্ট থেকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ধাপে ধাপে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় সাড়ে ৫ হাজারের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ ফলাফল ঘোষণার পর উত্তীর্ণরা সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারবেন।
 
গত ২৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

গত বছরের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন