ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

রাজাপুরে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন এর মৃত্যুবার্ষিকী পালিত

রাজাপুরে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন এর মৃত্যুবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মরহুম মোয়াজ্জেম হোসেন এর ৭ ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলা মুক্তি যোদ্ধা মিলনায়তনে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: খাইরুল ইসলাম সরফরাজ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক ও কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের পরিচালক, মো: মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান মৃধা, রিয়াজ হোসেন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক ডেজলিং তালুকদার, ৬ নং মঠবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান, মো:জালাল হাওলাদার, উপজেলা  যুবলীগ সভাপতি, আসলাম মৃধা, মো: সবুর হাওলাদার, মো: জাকির হোসেন, মো: নাসির উদ্দিন মৃধা,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: তরিকুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি, মো: পারভেজ বাবু সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন