ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বেনাপোল বন্দর দিয়ে ভারতে ২৩ মে: টন ইলিশ রফতানি

    বেনাপোল বন্দর দিয়ে ভারতে ২৩ মে: টন ইলিশ রফতানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেনাপোল বন্দর দিয়ে আজ বুধবার বিকেলে ২৩ মে: টন বাংলাদেশি ইলিশ রফতানি হয়েছে ভারতে। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশি ৫টি ট্রাকে করে ২৩ মে: টন ইলিশ আজ বিকেল ৪টায় এসে  পৌঁছায় বেনাপোল বন্দরে। কাস্টমস ও বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মাছের নমুনা পরীক্ষা করে রফতানির অনুমতি প্রদান করেন।

    ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠান সাউদার্ন ফুড লি:, খুলনা- ১৩ মে: টন ও ইউনিয়ন ভেন্টার লি: ঢাকা-১০ মে:টন এবং ভারতের কোলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশরি এন্টাপ্রাইজ। 

    ইলিশের সাইজ ১ কেজি থেকে দেড় কেজি ওজনের। যার রফতানি মূল্য এক কেজি পর্যন্ত প্রতি কেজি ৬ মার্কিন ডলার ও এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের মূল্য প্রতি কেজি ১০ মার্কিন ডলার।  
             
    ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য দেশের ৫২টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় সরকার। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে ।
    বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয়। ইলিশ রফতানির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

    বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: ইশতাদুল হক জানান, ভারতের দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার বিকেলে থেকে বেনাপোল বন্দর দিয়ে ইলিশ রফতানি শুরু হয়েছে। প্রতিটি ইলিশের ওজন এক থেকে দেড় কেজি। যার রফতানি মূল্য ১ কেজি পর্যন্ত প্রতি কেজি ৬ মার্কিন ডলার ও ১ থেকে দেড় কেজি ওজনের ইলিশের মূল্য প্রতি কেজি ১০ মার্কিন ডলার। আগামী ১০ অক্টোবরের মধ্যে অনুমতি প্রাপ্ত ২ হাজার ৮০ মে: টন ইলিশ রফতানি করতে হবে।

    বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার নুসরাত জাহান জানান, আজ প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রফতানি শুরু হয়েছে। ইলিশ রফতানি কার্যক্রম দ্রুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। 


    মহসিন মিলন : বেনাপোল প্রতিবেদক           


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ