ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

১৫ দাবিতে আজ থেকে তিন দিনের ট্রাক ধর্মঘট

১৫ দাবিতে আজ থেকে তিন দিনের ট্রাক ধর্মঘট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ভোর ৬টা থেকে আগামী বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির জানিয়েছেন, এটা মালিক ও শ্রমিকদের যৌথ কর্মসূচি।

সরকার দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেওয়া চালু করতে হবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন