ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ কর আদায় করা যাবে না

    বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ কর আদায় করা যাবে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

    আদালতে আবেদনের পক্ষে ছিলেন ড. চৌধুরী ইশরাক সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি।

    এর আগে ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত রিট দায়ের করা হয়। রিটে আইন সচিব, অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ পাঁচজনকে বিবাদী করা হয়।

    শুনানি শেষে রুল জারিসহ আরোপিত ১৫ শতাংশ কর আদায় থেকে সরকারকে বিরত থাকতে নির্দেশ দেন আদালত। এ আদেশের ফলে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর আদায়ের দাবি করতে পারবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ