ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • সরকারি প্রকল্প নির্মাণে ইটের গুণগত মান নিশ্চিতে মন্ত্রীর নির্দেশ

    সরকারি প্রকল্প নির্মাণে ইটের গুণগত মান নিশ্চিতে মন্ত্রীর নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে সরকারি ভবন, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তা নির্মাণে ইটের গুণগত মান ও সাইজ নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

    রোববার (১৯ সেপ্টেম্বর) ‘গুণগত মানসম্পন্ন ও স্ট্যান্ডার্ড সাইজের ইটের সরবরাহ নিশ্চিতকরণ’ সভায় এ নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী।


    তাজুল ইসলাম বলেন, ভবন ও রাস্তা টেকসই করা সম্ভব না হয় এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করার পরও গুণগত মানের সামান্য ত্রুটির কারণে ভবন বা যেকোনো কনস্ট্রাকশন টেকসই হয় না। আমরা যদি মানসম্পন্ন ও স্ট্যান্ডার্ড সাইজের ইটসহ অন্যান্য উপাদান নিশ্চিত করতে পারি তাহলে কাজগুলো টেকসই হবে। সে উদ্দেশ্যেই আজকের এ সভার আয়োজন।

    তাজুল ইসলাম বলেন, গুণগত মান নিশ্চিত করে ইটসহ নির্মাণসামগ্রী উৎপাদন করা হচ্ছে কি না তা তদারকি ও নিয়মিত পরিদর্শন করার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইটের গুণগত মান ও সাইজ ঠিক না করে উৎপাদন করলে ইটভাটা মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, বিটুমিন, ইট, বালুসহ নির্মাণে প্রয়োজনীয় উপাদান ঠিক আছে কি না সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিটি উপজেলায় এলজিইডির টেস্টিং ল্যাব আছে। এছাড়া অন স্পটে নির্মাণসামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করতে মোবাইল ল্যাবরেটরিও রয়েছে। এগুলো আরও কার্যকর করতে হবে।

    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ২০২৪ সালের মধ্যে রাস্তা ও ভবন নির্মাণে গতানুগতিক ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ইটের ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার। পরিবেশবান্ধব ইট উৎপাদনে যেসব ইটভাটার মালিক যুক্ত থাকবেন তাদের বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

    এলজিইডির সব রাস্তা, ব্রিজ এবং অন্যান্য অবকাঠামো টেকসই করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, এ লক্ষ্যে ডিজাইনে পরিবর্তন আনার পাশাপাশি ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এ সময় এলজিইডির মতো দেশের সব পৌরসভা এবং সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত রাস্তাগুলোকে আইডিভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভায় উল্লেখ করেন তিনি।

    সভায় গৃহায়ণ ও গণপূর্ত সচিব, এলজিইডি ও ডিপিএইচইর প্রধান প্রকৌশলী, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং কয়েকটি জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ