ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • হাসপাতালে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু!

    হাসপাতালে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের একটি কভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে আগুন লেগে পাঁচ করোনা রোগির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাজ্যটির রজাধানী রায়পুরের একটি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

    কর্মকর্তারা জানিয়েছেন, বেলা ৫টার দিকে রাজধানী হাসপাতালের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে। হাসপাতলটিতে মোট ৩৪ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে নয়জন ছিলেন আইসিইউতে।

    তারা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। রোগীদের হাসপাতালটি থেকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত রোগীদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ছত্তিশগড়ের মুখ্যন্ত্রী ভুপেশ বাঘেল।

    পুলিশ কর্মকর্তা তারেকশ্বর প্যাটেল বলেন, দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। অন্য রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ