ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
  • তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকসহ ৫ শ্রমিকের করোনা শনাক্ত

    তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকসহ ৫ শ্রমিকের করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে নির্মাণাধীন আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকসহ ৫ শ্রমিকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি ও আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সূত্রে জানা গেছে, তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্র আইসোটেকে ৩ জন চীনা ও ২ জন বাংলাদেশি শ্রমিক একত্রে কাজ করেন। এরা হলেন চীনা নাগরিক হু হাং যুন (৪৫), প্যান গ্যাং (৪৯) ও চিন হ্যাও (৩৭) এবং বাংলাদেশি সাগর (২৪) ও রেজাউল করিম (২৫)। এরা সকলেই ওই বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত। 

    বেশ কিছুদিন ধরে তাদের শরীরে জ্বর সর্দি-কাশি দেখা দিলে গত ১৪ এপ্রিল তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে তা বরিশাল শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে (করোনা ল্যাব) পাঠিয়ে দেয়া হয়।

    গত শনিবার রাতে তাদের ৫ জনের করোনা পজিটিভ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়। চীনা ৩ নাগরিককে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভিতরে বিদেশি শ্রমিকদের থাকার জন্য নির্মিত ভবনের আইসোলেশনে ও দেশি শ্রমিকদের তাদের বাড়িতে রেখে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

    আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, তালতলীতে চীনা নাগরিকসহ ৫ শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে না চলায় যুবকরাই বেশী করোনায় আক্রান্ত হচ্ছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ