ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ৮ কেজির আইড় মাছ বিক্রি হলো ১২ হাজার টাকায়

    ৮ কেজির আইড় মাছ বিক্রি হলো ১২ হাজার টাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর ছাতিরচর বাসিন্দা শৌখিন মাছশিকারি মো. রফিকুল মিয়ার বড়শিতে ধরা পড়েছে ৮ কেজি ওজনের বড় আইড় মাছ। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ছাতিরচর হাওরে এটি ধরা পড়ে।

    জানা গেছে, বছরের এ সময়টায় হাওরের পানি থাকায় মাঝেমধ্যেই এ রকম বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বরশি ও জালে ধরা পড়ে। মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে একশ্রেণির মানুষ।

    ছাতিরচর হাওরের মাছশিকারি মো. রফিকুল মিয়ার জানান, হাওরে এখন পানি থাকায় প্রতিদিনই শখের বসে বড়শি দিয়ে মাছ ধরি। রোববার সকালেও বড়শি দিয়ে মাছ ধরতে যাই। সকাল ৯টার দিকে বড়শিতে সজোরে টান লাগে। এতে বুঝতে পারি বড়শিতে বড় কোনো মাছ আটকা পড়েছে।

    তিনি আরও বলেন, বড়শি টেনে তুলতেই দেখি বিশাল আইড় মাছ। পরে এটি স্থানীয় বাজারে নিয়ে আসতেই উৎসুক জনতার ভিড় জমে। পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারের গ্রামবাংলা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী ধীরেন্দ্র দাস (ভক্ত) মাছটি ১২ হাজার টাকা দিয়ে কিনে নেন।

    মাছ ব্যবসায়ী ধীরেন্দ্র দাস বলেন, ছাতিরচর হাওরের মাছশিকারি রফিকুল মিয়ার বড়শিতে আইড় মাছটি ধরা পড়লে স্থানীয় বাজারে নিয়ে আসেন তিনি। আমি সেই বাজার থেকে মাছটি ১২ হাজার টাকায় কিনেছি। এখন বিক্রয় করার জন্য মাছটি আমি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারের গ্রামবাংলা মৎস্য আড়তে তুলেছি।

    নিকলী উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, এখন আর আগের মতো বড় বড় মাছ সব স্থানে পাওয়া যায় না। তবে হাওরে এখনো বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ পাওয়া যায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ