ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১১১৯

২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১১১৯
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ১৮২ জনে। 
একই সময়ে ১ হাজার ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ১৪৭ জনে। একই সময়ে ১ হাজার ৯০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন