ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • শীঘ্রই উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবেঃ মাউশি মহাপরিচালক  

    শীঘ্রই উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবেঃ মাউশি মহাপরিচালক  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.সৈয়দ মোঃ গোলাম ফারুক বলেছেন, শীঘ্রই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনা হবে। এ বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। বিশ্ববিদ্যালয় গুলো চালু করার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের হোস্টেল ব্যবস্থাপনা, তাদের ভ্যাকসিনেশন করে বিশ্ববিদ্যালয়গুলো খোলার পরিকল্পনা রয়েছে।

    শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সরকারি বরিশাল কলেজ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং অ্যাসাইনমেন্ট বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    প্রফেসর ড.সৈয়দ মোঃ গোলাম ফারুক আরও বলেন, শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে তবে আবারও যদি করোনা সংক্রমণ বৃদ্ধি পায় তবে পূর্বের ন্যায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা মূল্যায়ন করা হবে।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের আয়োজনে এ সভার সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন।

    সভায় বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন সহ সকল সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ