ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ২৭ হাজার ১৪৭ জন। এ ছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯০৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন। ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় মারা যান ৫১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় ১ হাজার ৮৬২ জনের। 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন