ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ইরানের সেনাবাহিনীকে চূড়ান্ত  প্রস্তুতির বার্তা

    ইরানের সেনাবাহিনীকে চূড়ান্ত  প্রস্তুতির বার্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জাতীয় সেনাবাহিনী দিবসকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে উন্নীত করার বার্তা দিয়েছেন। খবর পার্সটুডের।

    সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভিকে লেখা এক বার্তায় সর্বোচ্চ নেতা এ কথা বলেন।

    তিনি বলেছেন, সেনাবাহিনীতে কর্মরত সবাইকে এবং তাদের সম্মানিত পরিবারকে আমার সালাম পৌঁছে দিন। বর্তমানে সেনাবাহিনী ময়দানে সক্রিয় এবং তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন ও ভূমিকা রাখুন।

    উল্লেখ্য, প্রতি ফার্সি বছরের প্রথম মাসের ২৯ তারিখ জাতীয় সেনাবাহিনী দিবস পালিত হয়। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকেই দিবসটি পালিত হয়ে আসছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ