ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পিরোজপুরে এবার বিষ দিয়ে কবুতর হত্যা

    পিরোজপুরে এবার বিষ দিয়ে কবুতর হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে বাসা ভেঙে বাবুই পাখির ছানা হত্যার রেশ কাটতে না কাটতেই ধানের বীজতলায় বিষপ্রয়োগে কবুতর হত্যার অভিযোগ উঠেছে। 

    শুক্রবার বিকেলে উপজেলার পাড়েরহাটের চর বারৈখালী গ্রামে এই ঘটনা ঘটে। 

    স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর হোসেন নামের এক কৃষক চালের সঙ্গে বিষ মিশিয়ে তার ধানের বীজতলায় ছিটিয়ে দেন। এতে একই গ্রামের ওয়াদুদ শেখের ছেলে ফেরদৌস শেখের পালিত ১১টি কবুতর বিষমেশানো চাল খেয়ে মারা যায়। এছাড়া তিনটি কবুতর বিষাক্রান্ত হয়ে ছটফট করছে। আর কবুতরগুলো ক্ষেত থেকে খাবার এনে খাওয়ানোর পরে ১২টি ছানা (বাচ্চা) মারা গেছে। 

    এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন জানান, আমার বীজতলায় বপনকৃত বীজ কবুতর ও পাখি খেয়ে সব সাবার করে ফেলেছে। তাই চালের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে দিয়েছি। এখন যে কবুতর মারা গেছে তাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যে সিদ্ধান্ত দেবেন তা আমি মেনে নিতে রাজি আছি।

    ক্ষতিগ্রস্ত কবুতরের মালিক ফেরদৌস শেখ বলেন, আমার কবুতরগুলো খুঁজে না পেয়ে মাঠে গিয়ে দেখি জাহাঙ্গীর হোসেনের বীজতলায় মৃত অবস্থায় পড়ে আছে। বিষয়টি জাহাঙ্গীর মিমাংসা করবেন বলে জানিয়েছেন।

    উল্লেখ্য, ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানিপুর গ্রামে গত ১০ এপ্রিল বাসা ভেঙে দুই শতাধিক বাবুই পাখির ছানা মেরে ফেলেন লুৎফর রহমান মোল্লা নামের এক কৃষক এবং তার অপর দুই সহযোগী। এ ঘটনার পর পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ