ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • মেসির জার্সির বিনিময়ে ৫০ হাজার ভ্যাকসিন পাচ্ছেন লাতিন ফুটবলাররা

    মেসির জার্সির বিনিময়ে ৫০ হাজার ভ্যাকসিন পাচ্ছেন লাতিন ফুটবলাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাকালে নির্বিঘ্নে কোপা আমেরিকা আয়োজনে এগিয়ে এসেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার সাহায্যেই চীন থেকে পাওয়া যাচ্ছে ৫০ হাজার ভ্যাকসিন। প্রথমধাপে যা ফুটবলার ও টুর্নামেন্ট সংশ্লিষ্টদের দেওয়ার পরিকল্পনা কনমেবলের।

    আগামী ১৩ জুন থেকে ১০ জুলাই মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৭তম আসর। যদিও ল্যাটিন আমেরিকার করোনা পরিস্থিতি একেবারেই ভালো নয়। তাইতো ভিন্ন পরিকল্পনা আয়োজকদের। সব ফুটবলারের ভ্যাকসিন নিশ্চিত করতে, ৫০ হাজার ভ্যাকসিনের জন্য তারা চুক্তি করেছে চীনের সিনোভ্যাকের সঙ্গে।

    যেখানে এগিয়ে এসেছেন লিওনেল মেসি। চুক্তি নিশ্চিত করতে নিজের স্বাক্ষর যুক্ত তিনটি জার্সি তিনি পাঠিয়েছেন চীনের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটির কাছে। যে কারণে মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিনোভ্যাকের পরিচালকরা। যৌথভাবে এবারের কোপ আমেরিকার আয়োজক আর্জেন্টিনা আর কলোম্বিয়া।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ