ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • করোনা পরীক্ষার বুথ দেখে দৌড়ে পালাচ্ছেন তারা

    করোনা পরীক্ষার বুথ দেখে দৌড়ে পালাচ্ছেন তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা দিয়েই ভোঁ-দৌড়। কারও পিঠে ব্যাগ, কারও হাতে ঝোলা, কেউ ছোট বাচ্চাকে নিয়ে ছুটছেন। যে করেই হোক স্টেশন থেকে বের হতে হবে। নইলে যে করোনা পরীক্ষা করাতে হবে। আর করোনা ধরা পড়লে সোজা যেতে হবে আইসোলেশনে।

    ভারতের বিহারের রেলস্টেশনগুলোতে গত কয়েক দিন ধরে এমন অবস্থা দেখা যাচ্ছে।

    বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের বাইরে থেকে বিহারে আসা রেলযাত্রীদের করোনা পরীক্ষা করানোর কথা কয়েক দিন আগেই ঘোষণা করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সময়ে যারা রাজ্যে ফিরছেন, তাদের জন্যই মূলত এই পরীক্ষা। তাদের মাধ্যমে যাতে বিহারে করোনা সংক্রমণ না ছড়ায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয় বিহার প্রশাসন। 

    সেজন্য স্টেশন, বাসস্টপসহ অন্যন্য জনসমাগম এলাকাগুলোতে করোনা পরীক্ষার বুথের ব্যবস্থা করা হয়েছে। তবে গত কয়েক দিনে রাজ্যের চেষ্টায় তেমন সুফল মেলেনি। উল্টো করোনা পরীক্ষা করার দায়িত্বে থাকা চিকিৎসক ও প্রশাসনের সদস্যদের সঙ্গে ঝগড়া করেন যাত্রীরা। কেউ কেউ আবার কেঁদেও ফেলেন। 

    দেশের অন্যান্য রাজ্যে জীবিকার প্রয়োজনে যাওয়া পরিযায়ী শ্রমিকরা বিহারে ফিরতে শুরু করায় চিন্তায় পড়েছে প্রশাসন। বিশেষ করে মুম্বাই, পুনে, দিল্লির মতো রাজ্যে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। আর বিহারের পরিযায়ী শ্রমিকদের একটি বড় অংশ এই তিন শহরে কাজ করে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ