ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বিরল যমজ সন্তানের জন্ম দিলেন রেবেকা রবার্টস

    বিরল যমজ সন্তানের জন্ম দিলেন রেবেকা রবার্টস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যমজ বাচ্চা জন্মগ্রহণ করার ঘটনা এখন প্রায়ই শোনা যায়। কিন্তু এবার ঘটল বিরল ঘটনা। তিন সপ্তাহের ব্যবধানে গর্ভাবস্থাতেই আবারও গর্ভধারণ করে দুটি যমজ শিশুর জন্ম দিয়েছেন যুক্তরাজ্যের উইল্টশায়ারের রেবেকা রবার্টস।

    এই শিশুরা মায়ের গর্ভে ভিন্ন সময়ে এসেও একই সময়ে জন্মগ্রহণ করেছেন। আর এ কারণে চিকিৎসকরা এই যমজ বাচ্চাদেরকে ‘সুপার টুইনস’ হিসেবে উল্লেখ করছেন।

    যুক্তরাজ্যের বাথের রয়াল ইউনাইটেড হাসপাতলের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডেভিড ওয়াকার বলেন, এটি এত বিরল ঘটনা যে এ রকম ঘটনা কতটি ঘটেছে তার প্রকৃত সংখ্যাও অজানা। ডিম্বাণু মুক্তকরণ বন্ধের পরিবর্তে, রেবেকা প্রথমটির তিন বা চার সপ্তাহ পরে আরেকটি ডিম্বাণু ছেড়েছেন এবং ডিম্বাণুটি অলৌকিকভাবে নিষিক্ত হতে সক্ষম হয়েছে এবং জরায়ুতে প্রতিস্থাপিত হয়েছে।

    ইউরোপিয়ান জার্নাল অব অবসটেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজির এক প্রতিবেনুযায়ী, ২০০৮ সালে পৃথিবীতে এ ধরনের ‘সুপার টুইনস’ এর ঘটনা দশটিরও কম ছিল।

    যমজ বাচ্চার মা রেবেকা জানান, তিনি ও তার সঙ্গী রাইস ওয়েভার অনেক বছর ধরেই সন্তান জন্মদানের চেষ্টা করে আসছিলেন। এ জন্য রেবেকা ও রাইস বহুবার চিকিৎসকের কাছেও গেছেন। চিকিৎসা নিয়ে অবশেষে গর্ভধারণ করতে পারেন রেবেকা। কিন্তু গর্ভাবস্থায় তৃতীয় আল্ট্রাসাউন্ড পরীক্ষার সময় চিকিৎসকরা জানান, তিনি আবারও গর্ভধারণ করেছেন। এই পরীক্ষার সময় রেবেকা ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।

    তিনি আরও বলেন, এটি আসলেই খুবই অবাক করা ছিল যে একটির জায়গায় দুটি বাচ্চা। তখন তারা আমাকে বলেন, দুটি বাচ্চার মধ্যে তিন সপ্তাহের ব্যবধান রয়েছে যা চিকিৎসকদের বোধগম্য হচ্ছে না। এরা আমার সুপার টুইনস। প্রতিদিন এদের দিকে আমি তাকাই আর ভাবি, আমি ভীষণ ভাগ্যবতী।’

    রেবেকার এই গর্ভধারণকে 'সুপারফেটেশন' নামেও অভিহিত করা হয়। এটি এমন এক পরিস্থিতি যখন প্রথম গর্ভধারণের মধ্যেই দ্বিতীয় গর্ভধারণের ঘটনা ঘটে। এটি ঘটে যখন ডিম্বাশয় থেকে দুটি পৃথক সময়ে ডিম্বাণু বের হয়।

    রেবেকার গর্ভধারণ বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করেছিল কারণ চিকিৎসকরা আশঙ্কা করছিলেন, দ্বিতীয় সন্তানটি নাও বাঁচতে পারে। তবে সৌভাগ্যক্রমে গত সেপ্টেম্বরে নোয়াহ ও রোসেলি নামে দুই যমজ শিশুর জন্ম দিয়েছেন তিনি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ